আজ স্বাস্থ্য অধিদপ্তরের (DGHS)- অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: মো: জাহিদ রায়হান ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তাঁকে আন্তরিক অভ্যর্থনা জানান প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা: মোহাম্মদ নুরুজ্জামান খান।পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন বিভাগের ফ্যাকাল্টিবৃন্দ ও চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগ, চলমান সেবাকার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং রোগীবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত মহাপরিচালক হাসপাতালের কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন -উন্নত চিকিৎসাসেবা পৌঁছে যাক সবার দ্বারে, এই আমাদের অঙ্গীকার।









