মঙ্গলবার | ১৯ মে, ২০২৬ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩

পঞ্চগড়

পঞ্চগড়ে তিনদিনব্যাপী ভূমি মেলা ২০২৬ উদ্বোধন

আজহারুল ইসলাম

পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, একজন কৃষকের এক খণ্ড জমি শুধু একটি কাগজ নয়; এটি তার পরিবার, জীবিকার প্রধান অবলম্বন এবং ভবিষ্যতের নিরাপত্তা। ভূমি সংক্রান্ত সেবা সহজ ও দালালমুক্ত করতে বর্তমান সরকার ডিজিটাল ভূমি সেবা কার্যক্রম চালু করেছে।
মঙ্গলবার (১৯ মে) পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তিনদিনব্যাপী “ভূমি মেলা ২০২৬” উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ মেলার মাধ্যমে ভূমি সেবা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের কাছে সহজে সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, অতীতে একটি জমির পর্চা, মিউটেশন কিংবা রেকর্ড তুলতে সাধারণ মানুষকে দিনের পর দিন ঘুরতে হতো। অনেক সময় দালালের খপ্পরে পড়ে ভোগান্তির শিকার হতে হয়েছে। এখন ভূমি সেবাকে আধুনিক ও জনবান্ধব করার মাধ্যমে সেই ভোগান্তি কমিয়ে আনা হচ্ছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের প্রায় ৪১ শতাংশ মানুষ সরাসরি ভূমির উপর নির্ভর করে জীবন-জীবিকা নির্বাহ করে। কৃষকবান্ধব ও জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে সরকার ভূমি ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ নিয়েছে।

জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন এর সভাপতিত্বে আয়োজিত র‌্যালি ও আলোচনা সভায় প্রতিমন্ত্রী মেলার উদ্বোধন ঘোষণা করেন এবং পরে বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার সিফাত ই রাব্বানী, সিভিল সার্জন মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সীমা সারমিনসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তিনদিনব্যাপী এ মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, ডিজিটাল রেকর্ড, নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন করসহ নানা বিষয়ে তথ্য ও সেবা প্রদান করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD