বৃহস্পতিবার | ২৫ জুন, ২০২৬ | ১১ আষাঢ়, ১৪৩৩

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের পাঁচটি মন্দিরে অনুদান দেওয়া হবে ৬ কোটি ৫০ লাখ টাকা

স্টাফ রিপোর্টার

ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তাঁর নির্বাচনী এলাকার পাঁচটি মন্দিরে ১ কোটি ৩০ লাখ টাকা করে মোট ৬ কোটি ৫০ লাখ টাকা অনুদান দেয়া হবে।

রাজধানীর মহাখালী বিটিসিএল সার্বজনীন দুর্গা মন্দির, শ্রী শ্রী শিবকালী মন্দির, শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির, আইডি হাসপাতাল মন্দিরসহ মোট পাঁচটি মন্দিরে এই অনুদান দেওয়া হবে।

সোমবার মহাখালীতে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর পক্ষে তাঁর সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানি আনুষ্ঠানিকভাবে এই আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা দেন।

এসময় উপস্থিত ছিলেন- ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াছিন ফেরদৌস মুরাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রমেশ দত্ত ও প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারীসহ ঢাকা মহানগর বিএনপি ও থানা কমিটির নেতৃবৃন্দ।

ঢাকা-১৭ আসনে এসব উদ্যোগের পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নে আরো বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে।

এরই অংশ হিসেবে সাততলা বস্তি রোড উন্নয়ন, বিআরপির অভ্যন্তরের রাস্তা ও খেলার মাঠ উন্নয়ন, গুলশান-১ ও ২ নম্বরের লেক পরিষ্কার ও সৌন্দর্যবর্ধনসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করা হবে বলেও জানিয়েছেন ঢাকা-১৭ নির্বাচনী আসনে প্রধানমন্ত্রীর প্রতিনিধি আব্দুর রহমান সানি।

অনুষ্ঠানে ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, দেশের সকল ধর্মাবলম্বী মানুষের উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নানামুখী কর্মসূচি গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রীর এই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা জেলা পরিষদ ইতোমধ্যে কাজ শুরু করেছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD