রবিবার | ২৪ মে, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩৩

ফুলবাড়ীয়ায় পিকআপ ভ্যানে আগুন দিয়ে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পিকআপ ভ্যানে আগুন দিয়ে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে ৩ ভরি স্বর্ণালংকার ও ১৪ লাখের বেশি টাকা নিয়ে যায় ডাকাতেরা।

 

 

এ ঘটনায় ফুলবাড়িয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন ফাতিমা এন্টারপ্রাইজের প্রোপাইটর নূরে আলম।

 

 

শনিবার (২৩ মে) ভোর রাতে পৌরসভার ৩ নং ওয়ার্ডে সরকারি খাদ্য গুদাম সংলগ্ন ব্যবসায়ী নূরে আলমের বাড়িতে এই ঘটনা ঘটে।

 

 

জানা যায়, ফাতিমা এন্টারপ্রাইজ নামের গুদামের সামনে তাদের মালামাল বহনকারী একটি পিকআপ গাড়িতে দুর্বৃত্তরা আগুন দেয়। আগুন দেখে স্থানীয়দের ডাক চিৎকারে বাসা থেকে বের হয়ে যায় আগুন নিয়ন্ত্রণ করার জন্য। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিলেও পিকআপ গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়।

 

স্থানীয়রা জানান, ফুলবাড়িয়া বাজারের মরিচ মহল ‘আলম ট্রেডার্সের মালিক নূরে আলম। মনোহারী পাইকারি ব্যবসায়ী আলম নিজস্ব পরিবহনে মালামাল নিয়ে আসেন। প্রতিদিনের ন্যায় গতকাল রাতে পিকআপ গাড়িটি গুদামের সামনে রেখে চালক বাড়িতে যায়। ভোর রাতে আগুনের খবর পেয়ে দ্রুত গুদামে চলে যায় আলমসহ পরিবারের সদস্যরা। এক পর্যায়ে বাসায় গিয়ে দেখতে পায় নগদ টাকাসহ স্বর্ণালংকার চোরেরা নিয়ে গেছে।

 

ব্যবসায়ী নূরে আলম জানান, সিসিটিভি ফুটেজে দেখা যায় মাস্ক ও রেইনকোর্ট পরিহিত দুজন পিকআপ গাড়িতে আগুন দিয়েছে। এটি একটি পরিকল্পিত ঘটনা। তিনি আরও জানান, আগুনের খবর পেয়ে দ্রুত চলে যাওয়ায় বাসায় তালা দিতে ভুলে যাই।

 

 

ফুলবাড়িয়া ফায়ার সার্বিস অফিসের স্টেশন ইন্সপেক্টর ইয়াসিন ইকবাল জানান, প্রাথমিকভাবে জানা গেছে, পিকআপে কেউ আগুন লাগিয়ে দিয়েছে, প্রায় ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

 

 

ফুলবাড়িয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মশিউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি, সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্তকরনের চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD