বুধবার | ২২ এপ্রিল, ২০২৬ | ৯ বৈশাখ, ১৪৩৩

পাথরঘাটা

বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীর পাড় থেকে হরিণের ৪০ কেজি গোস্ত সহ দুইটা মাথা উদ্ধার।

জামাল হোসেন, স্টাফ রিপোর্টার

বরগুনার পাথরঘাটা সংলগ্ন বলেশ্বর নদীর পাড় থেকে হরিণের দুটি মাথাসহ ৪০ কেজি গোস্ত জব্দ করেছে চরদুয়ানী নৌ-পুলিশ ফাঁড়ি। বুধবার ভোর রাত সাড়ে ৩টার দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের নাপ্তার খালের মোহনা থেকে এ মাথা ও গোস্ত জব্দ করা হয়। চরদুয়ানী নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ (ভারপ্রাপ্ত) এসআই মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এসআই মো. সাইফুল ইসলাম মুঠোফোনে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কিছু অসাধু হরিণ শিকারি সুন্দরবন থেকে হরিণ শিকার করে নিয়ে আসছে। এমন সংবাদে ভিত্তিতে ভোররাত সাড়ে তিনটার দিকে বলেশ্বর নদীর পূর্ব পাড়ের নাপ্তার খালের মোহন এলাকায় অভিযান পরিচালনা করি। চোরাকারবারিদের দেখে ধাওয়া করলে তিনটি বস্তায় দুটি হরিণের মাথাসহ চল্লিশ কেজি গোস্ত রেখে পালিয়ে যাওয়া। এ সময় কাউকে কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরো বলেন, উদ্ধার হওয়া হরিণের গোস্ত আদালতের নিদেশনা অনুযায়ী ব্যাবস্থা নেয়া হবে এবং যারা এই অবৈধ ব্যবসার সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত আছে।

 

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD