রবিবার | ২৮ জুন, ২০২৬ | ১৪ আষাঢ়, ১৪৩৩

বাংলাদেশিকে আটকে রাখার দায়ে মালয়েশিয়ায় ৪ জনের কারাদণ্ড-জরিমানা

স্টাফ রিপোর্টার

মালয়েশিয়ায় এক বাংলাদেশি যুবককে অবৈধভাবে আটকে রাখার দায়ে মিয়ানমারের দুই নাগরিকসহ মোট চারজনকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড ও জরিমানা করেছেন দেশটির পেনাং রাজ্যের বুকিত মেরতাজমের একটি আদালত।

এই ঘটনায় মিয়ানমারের এক নাগরিককে পাঁচ মাসের কারাদণ্ড এবং বাকি তিন অভিযুক্তকে ২ হাজার রিঙ্গিত করে জরিমানা করা হয়েছে।

 
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ম্যাজিস্ট্রেট রোশায়াতি রাদেলাহ-এর সামনে তারা দোষ স্বীকার করেন। দোষী সাব্যস্ত চারজনের মধ্যে মিয়ানমারের নাগরিক আলম শোবির (২১)-কে ১২ অক্টোবর গ্রেফতারের দিন থেকে পাঁচ মাসের কারাদণ্ড দেয়া হয়।
 
অপর অভিযুক্ত মিয়ানমারের নাগরিক মোহাম্মদ রশিদ হুসাইন (৩৮) এবং মালয়েশিয়ার দুই নাগরিক মোহাম্মদ আদিব শাআদুন জুবির (৩৩) ও এম. লুকমান সাওয়াপিট (৩৪)-কে ২ হাজার রিঙ্গিত করে জরিমানা করা হয়েছে। 
 
আদালতের তথ্য অনুযায়ী, চলতি মাসের ১২ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জুরু শিল্পাঞ্চলের বিজি স্পিডি লন্ড্রি অটো সিটি এলাকায় ওই চারজন মিলে ৩৫ বছর বয়সি এক বাংলাদেশি যুবককে অবৈধভাবে আটকে রেখেছিলেন। 
 
আদালত আরও নির্দেশ দিয়েছেন, জরিমানা দিতে ব্যর্থ হলে তিন অভিযুক্তকে বৃহস্পতিবার থেকে পাঁচ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
 
তাদের বিরুদ্ধে পেনাল কোডের ধারা ৩৪২ এবং ধারা ৩৪-এর অধীনে অভিযোগ আনা হয়েছিল। এই ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ এক বছরের জেল বা ২ হাজার রিঙ্গিত জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান আছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD