বৃহস্পতিবার | ১৩ আগস্ট, ২০২৬ | ২৯ শ্রাবণ, ১৪৩৩

আশাশুনি

বিনা বেতনে বছরের পর বছর পাঠদান, এবার জাতীয়করণের দাবি প্রায় ১৬,৬৩৬ শিক্ষকের

শেখ মাহমুদুর রহমান

দীর্ঘ ১৩ বছর ধরে বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ তুলে ৪১৫৯টি বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১৬,৬৩৬ শিক্ষক দ্রুত বিদ্যালয়গুলো জাতীয়করণের দাবি জানিয়েছেন। তাদের দাবি, বছরের পর বছর বিনা বেতনে দেশের প্রত্যন্ত অঞ্চলের কোমলমতি শিশুদের পাঠদান করেও তারা এখনো সরকারি স্বীকৃতি, চাকরির নিরাপত্তা ও আর্থিক সুবিধা থেকে বঞ্চিত। শিক্ষকদের দাবি অনুযায়ী, অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ৪১৫৯টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ-সংক্রান্ত একটি চিঠি জারি হয়। একই সময়ে সহকারী শিক্ষক নিয়োগের সার্কুলারের মাধ্যমে প্রায় ১৪,৩৮৪ জন প্রার্থী উত্তীর্ণ হন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তাদের আগামী ০১/১০/২০২৬ইং তারিখে যোগদানের দিন নির্ধারণ করেছে। এ অবস্থায় ৪১৫৯টি বিদ্যালয়ের শিক্ষকদের প্রশ্ন, নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা যখন সরকারি চাকরিতে যোগদানের সুযোগ পাচ্ছেন, তখন দীর্ঘদিন ধরে শিক্ষাসেবা দিয়ে আসা প্রায় ১৬,৬৩৬ শিক্ষক কেন এখনো জাতীয়করণের বাইরে থাকবেন। শিক্ষকদের অভিযোগ, বিগত সরকারের সময় তারা চরম বৈষম্যের শিকার হয়েছেন। অনেক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মিড-ডে মিল ও উপবৃত্তির সুবিধা থেকে বঞ্চিত হওয়ায় শিক্ষার্থীসংখ্যা কমে যাচ্ছে এবং অনেক প্রতিষ্ঠান টিকে থাকার সংকটে পড়েছে। তাদের দাবি, এই ৪১৫৯টি বিদ্যালয়ের মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়গুলোও বিগত সরকারের সময় বৈষম্যের শিকার হয়েছে।
শিক্ষকরা বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করা প্রায় ১৬,৬৩৬ শিক্ষক ও তাদের পরিবারের ভবিষ্যতের কথা বিবেচনা করে দ্রুত ৪১৫৯টি বিদ্যালয় জাতীয়করণের কার্যকর উদ্যোগ নেওয়া হোক। তাদের বিশ্বাস, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে হাজারো শিক্ষক, শিক্ষার্থী ও তাদের পরিবারের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে এবং দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাও আরও শক্তিশালী হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD