ফরিদপুরের মধুখালীতে ইয়াবাসহ এক ভুয়া ডিবি আটক করেছে মধুখালী থানা পুলিশ। বৃহস্পতিবার ১২ মার্চ রাত ১১ টার দিকে উপজেলা নওপাড়া বাজারে মাদক বেচাকেনার সময় স্থানীয় জনতা পুলিশে খবর দেয়। মধুখালী থানার সাব ইন্সপেক্টর মাসুদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে মাদকসহ ঐ ভুয়া ডিবিকে আটক করে,
এ সময় মাদক কারবারি ও ভুয়া ডিবির নিকট থেকে ৪৩ পিস ইয়াবা উদ্ধার উদ্ধার করা হয়েছে। আটকৃত ব্যক্তির স্বীকারোক্তি অনুযায়ী সে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিচয় দিয়ে থাকে, কখনও ডিবির অফিসার, কোথাও সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে থাকে বলে, মধুখালী থানার অফিসার ইন-চার্জ ফকির তাইজুর রহমান জানিয়েছেন।
আটককৃত মাদক কারবারীও ভুয়া ডিবি ইদ্রিসআলী(২৫),উপজেলার নওপাড়া ইউনিয়নের আলগা পাড়া গ্রামের আক্কাস আলীর ছেলে।
এ ব্যাপারে মধুখালী থানায় একটি মামলা রুজু করে আটকৃত ইদ্রিস আলীকে ফরিদপুর জেল প্রেরণ করা হয়েছে।









