রবিবার | ২৮ জুন, ২০২৬ | ১৪ আষাঢ়, ১৪৩৩

নবীনগর

মাঈন উদ্দিন আহাম্মদ পৌর উচ্চ বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ‎

তানজিনা আক্তার শিলা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মাঈন উদ্দিন আহাম্মদ পৌর উচ্চ বিদ্যালয়ে আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) অনুষ্ঠিত হয়েছে মেধাবী শিক্ষার্থী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাঈন উদ্দিন আহাম্মদ পৌর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ম্যানিজিং কমিটির সভাপতি,  টেকনো ড্রাগসের ব্যবস্থাপনা পরিচালক শাহ্‌ জালাল উদ্দিন আহমেদ।
‎জমকালো আয়োজনের এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন নবীনগর প্রেসক্লাব ও আলমনগর যুব ঐক্য ফোরাম এর সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি।
‎সহকারী শিক্ষক মো: জিহাদ মিয়া ও রীমা হকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামরুল হাসান চৌধুরী।
‎প্রধান বক্তা ছিলেন, আলমনগর যুব ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম।
‎অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন অভিভাবক প্রতিনিধি লিল মিয়া সর্দার,নুর আলম, কামাল উদ্দিন,মো: খলিলুর রহমান সহ সহকারী শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং শিক্ষার্থীরা।
‎অনুষ্ঠানে অতিথিরা বলেন, পড়ালেখার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি চর্চা শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিদ্যালয়ে নিয়মিত এমন আয়োজন শিক্ষার্থীদের মনোবল ও প্রতিযোগিতার চেতনা আরও বৃদ্ধি করবে।
‎পরবর্তীতে প্রধান অতিথি বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে ট্রফি, সনদ ও পুরস্কার তুলে দেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD