রবিবার | ১৫ নভেম্বর, ২০২৬ | ৩০ কার্তিক, ১৪৩৩

গোপালগঞ্জ

মাদকের টাকা জোগাড় করতেই চার বন্ধু মিলে নৃশংসভাবে হত্যা করা হয় কলেজ ছাত্র সিয়ামকে

বিশেষ প্রতিনিধি

নিখোঁজের দু,দিন পর গোপালগঞ্জের মুকসুদপুর সরকারি কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র সিয়ামের মরদেহ বাঁশবাড়ীয়া ইউনিয়নের একটি পুকুরের ভেতর থেকে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৯ মার্চ) রাত ১১টার দিকে বাঁশবাড়ীয়া ইউনিয়নের একটি পুকুরের কচুরিপানার নিচ থেকে তার গলিত মরদেহ উদ্ধার করে।

নিহত সিয়াম মুকসুদপুর সরকারী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং বাঁশবাড়ীয়া গ্রামের লিখন মিয়ার ছেলে।

মাদকের টাকা জোগাড় করতেই চার বন্ধু মিলে সিয়ামকে নৃশংসভাবে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারানা করছে পুলিশ।

মুকসুদপুর থানার ওসি মো, মামুন জানান, গত শনিবার (৭ মার্চ) অভিযুক্তরা সিয়ামকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তারা পরিকল্পিত ভাবে সিয়ামকে হত্যা করে। হত্যার পর সিয়ামের ব্যবহৃত দামি আইফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় তারা। ঘটনাটি ধামাচাপা দিতে, লাশ গুম করার উদ্দেশ্যে মরদেহটি বাঁশবাড়ীয়া হাসপাতালের পেছনে কাঁশবনের সংলগ্ন একটি পুকুরে কচুরিপানার নিচে লুকিয়ে রাখে হত্যাকারীরা। ছিনিয়ে নেওয়া আইফোনটি পরে বোয়ালিয়া গ্রামের এক ব্যক্তির কাছে ২৫ হাজার টাকায় বিক্রি করে দেয় অভিযুক্তরা।

প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে. মাদকের টাকা জোগাড় করতেই চার বন্ধু মিলে সিয়ামকে নৃশংসভাবে হত্যা করেছে।

পরিবারের সদস্যরা জানান, সিয়াম গত ৭ মার্চ থেকে নিখোঁজ ছিল। নানা জায়গায় খোঁজাখুঁজি করেও সিয়ামের সন্ধান না পেয়ে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। আমাদের দেয়া অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। এরপর পুলিশ সন্দেহভাজন হিসেবে সিয়ামের বন্ধুদের জিজ্ঞাসাবাদ করে।

পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত পারভেজ মুন্সী ও দিদার মুন্সী হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার মধ্যে রাতে পুলিশ ওই পুকুরে তল্লাশি চালায়। পরে রাত ১১টার পর ওই পুকুরের কচুরিপানার নিচ থেকে সিয়ামের দুর্গন্ধযুক্ত মরদেহ উদ্ধার করে।

মুকসুদপুর থানার এসআই মোবারক হোসেন জানিয়েছেন, সিয়ামের মরদেহ উদ্ধার করে মঙ্গলবার (১০মার্চ) ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

 

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD