গতকাল ভোরে উদ্ধারকারী জাহাজ হামজা দিয়ে নদীর ৬০ ফুট পানির নিচ থেকে লরিটি রশি দিয়ে টেনে তীরে আনা হয়। এর আগে বুধবার রাত ৮টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে শাহ মখদুম ফেরি থেকে নামতে গিয়ে লরিটি নদীতে পড়ে যায়। ১০ চাকার লরিটি যশোর থেকে ১৭ হাজার লিটার তেল নিয়ে নারায়ণগঞ্জে যাচ্ছিল।









