শনিবার | ১৬ মে, ২০২৬ | ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩

মিরসরাইয়ে বৃদ্ধ বাবাকে পিটিয়ে হত্যা করল মাদকাসক্ত ছেলে

স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের মিরসরাইয়ে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধ বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে।

শুক্রবার (১৫ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের পূর্ব অলিনগর বিশ্বটিলা এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই জোরারগঞ্জ থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত ছেলে ইব্রাহিম হোসেন মিলনকে (৩৫) আটক করেছে।

নিহত ব্যক্তির নাম আবু আহমদ ডিলার (৭০)। তিনি ওই এলাকার ডিলারের বাড়ি মৃত নুরু ইসলামের ছেলে। ঘটনার সময় স্বামীকে বাঁচাতে গিয়ে স্ত্রী জরিনা বেগমও ছেলের হামলায় আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবু আহমদ ডিলার পেশায় একজন কৃষক। অসুস্থতার কারণে তিনি আগের মতো কাজকর্ম করতে পারেন না। ছেলে ইব্রাহিম হোসেন মিলন স্থানীয় বাজারে বাঁশ বিক্রি ও বিভিন্ন কাজ করে সংসারের হাল ধরেছেন। দীর্ঘদিন ধরে ইব্রাহিম মাদকাসক্তির কারণে বেপরোয়া জীবনযাপন শুরু করেছেন। এছাড়া বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও সম্পৃক্তর অভিযোগ রয়েছে। পরিবারের সদস্যদের নিষেধাজ্ঞা অমান্য করে সে আরও বেপরোয়া হয়ে ওঠে। শুক্রবার রাতে নিজ বাড়িতে মাদক সেবন নিয়ে বাবা আবু আহমদের সঙ্গে মিলনের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মিলন লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে পিতাকে হামলা করে। এতে গুরুতর আহত হন আবু আহমদ। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই শাহ আলম বলেন, ছেলের মাদকাসক্তি ও আচরণ নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বিগ্ন ছিলেন। এর আগেও বেশ কয়েকবার ছেলে ইব্রাহিম বাবা আবু আহমদকে মারধর করেছেন। শুক্রবার রাতে মাদক সেবনে বাধা দেওয়ায় ছেলের ওপর লাঠি নিয়ে হামলা করেন। স্বামীর চিৎকার শুনে স্ত্রী জরিনা বেগম এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। লাঠির আঘাত ও লাথিতে ঘটনাস্থলেই আবু আহমদের মৃত্যু হয়।

 

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম বলেন, উপজেলার করেরহাটে পারিবারিক কলহের জেরে বাবা আবু আহমদ ডিলারকে মারধর করে হত্যার অভিযোগে ছেলে ইব্রাহিম হোসেন মিলনকে রাতে স্থানীয়দের সহযোগিতায় আটক করা হয়েছে। ছেলেটি মাদকাসক্ত। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত বিরুদ্ধের হত্যা মামলা শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD