বৃহস্পতিবার | ৩০ জুলাই, ২০২৬ | ১৫ শ্রাবণ, ১৪৩৩
ছবি: সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া

রাজধানীতে জুয়েলারি দোকান থেকে ‘৫০০ ভরি’ স্বর্ণালংকার চুরি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মলে একটি জুয়েলারি দোকান থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগ পাওয়া গেছে।

দোকানমালিকের ভাষ্য, গতকাল বুধবার (০৮ অক্টোবর) গভীর রাতে এই স্বর্ণালংকার চুরি হয়। এর মধ্যে ৪০০ ভরি দোকানের নিজস্ব স্বর্ণালংকার। আর ১০০ ভরি বন্ধকী স্বর্ণালংকার।

বর্তমানে দেশের বাজারে, প্রতি ভরি সোনার দাম দুই লাখ টাকার বেশি।

ঘটনায় জড়িত কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারিনি পুলিশ। চুরির খবর পেয়ে আজ বৃহস্পতিবার (০৯ অক্টোবর) সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ বলছে, চুরি হওয়া সোনার পরিমাণ নিয়ে বিভ্রান্তি আছে।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বলেন, ‌‌‘মালিবাগের ফরচুন শপিং মলের দ্বিতীয় তলায় শম্পা জুয়েলার্স। এই দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে বলে দোকানমালিকের অভিযোগ।’

ওসি গোলাম ফারুক বলেন, ‘ধারণা করা হচ্ছে, শপিং মলের পেছনের তৃতীয় তলার জানালার গ্রিল ভাঙা অংশ দিয়েই চোর ভেতরে ঢোকে। পরে তারা দ্বিতীয় তলার শম্পা জুয়েলার্সের শাটার ভাঙে। দোকানের ভেতরে ঢুকে শোকেসে রাখা স্বর্ণালংকার তারা চুরি করে নিয়ে যায়।’

শপিং মলের সব কটি সিসিটিভি ক্যামেরা দেখে চোর শনাক্তের চেষ্টা চলছে বলে জানান ওসি গোলাম ফারুক।

পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন, ‘শপিং মলের সামনে নিরাপত্তাকর্মীরা দায়িত্বরত ছিলেন। গতকাল রাতে মার্কেট বন্ধ করে দোকানমালিক-কর্মচারীরা বাসায় চলে যান। এরপরই চোর শপিং মলের পেছনের জানালার গ্রিল ভেঙে ভেতরে ঢোকে।’

সিসিটিভি ক্যামেরা দেখে চোর শনাক্তসহ লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা মাসুদ আলম। তবে তিনি বলেন, ‘চুরি হওয়া সোনার পরিমাণ নিয়ে বিভ্রান্তি রয়েছে।’

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD