শুক্রবার | ১৭ এপ্রিল, ২০২৬ | ৪ বৈশাখ, ১৪৩৩

রাজধানীর মোহাম্মদপুরে আসাদুল হত্যার ঘটনায় ৬ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার

রাজধানীর মোহাম্মদপুরে আলোচিত আসাদুল হত্যাকাণ্ডে ৬ আসামিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে মোহাম্মদপুর থানা পুলিশ গ্রেফতার করে ৪ জনকে এবং র‍্যাবের অভিযানে আটক হয় আরও দুজন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে ঢাকার নবাবগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অভিযানে গ্রেফতার হয় আক্তার, আরিফ, মুন্না ও বকুল। র‍্যাব-২ এর অভিযানে গ্রেফতার হয় আসাদুল ইসলাম ও শাওন।

এর আগে, বুধবার (১৫ এপ্রিল) রাতে সাদেক খান মোহাম্মদপুরের সাদেক খানের ইটখোলা এলাকায় কুপিয়ে হত্যা করা হয় আসাদুল হক ওরফে ‘লম্বু আসাদুল’কে। একই এলাকায় তিনদিন আগেই কিশোর গ্যাং দ্বন্দ্বে অ্যালেক্স ইমনকে একইভাবে কুপিয়ে হত্যা করা হয়।

পরপর দুটি খুনের ঘটনায় আতঙ্ক বিরাজ করছে এলাকাজুড়ে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD