শনিবার | ১৮ এপ্রিল, ২০২৬ | ৫ বৈশাখ, ১৪৩৩

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের ছাড় দেওয়ার খবর ভিত্তিহীন

স্টাফ রিপোর্টার

রাশিয়া থেকে জ্বালানি আমদানির ক্ষেত্রে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের ৬০ দিনের ছাড় দেওয়ার খবর ভিত্তিহীন বলে দাবি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। শুক্রবার (১৭ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ এপ্রিল বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত বাংলাদেশের জন্য রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কর্তৃক নতুন ৬০ দিনের ছাড় প্রদানের বিষয়ে প্রকাশিত কিছু সংবাদ দৃষ্টিগোচর করেছে। এটি স্পষ্ট করা যাচ্ছে যে, এ বিষয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কোনো অনুমোদিত কর্মকর্তা কোনো গণমাধ্যমকে কোনো তথ্য, নিশ্চিতকরণ বা মন্তব্য প্রদান করেননি।

গত ১১ এপ্রিল থেকে ৯ জুন পর্যন্ত কথিত ৬০ দিনের ছাড় অথবা রাশিয়া থেকে ১০ লাখ টন ডিজেল আমদানির কোনো পরিকল্পনা সম্পর্কে এ বিভাগ কোনো সংবাদমাধ্যম বা সাংবাদিককে কোনো তথ্য প্রদান করেনি।

এছাড়া, রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ছাড় সংক্রান্ত বিষয় কিংবা বাংলাদেশ কর্তৃক রাশিয়া থেকে ১০ লাখ টন ডিজেল ক্রয়ের কোনো প্রস্তাব, সিদ্ধান্ত বা ব্যবস্থা সম্পর্কে বিভাগের কাছে কোনো সরকারি তথ্য, হালনাগাদ তথ্য বা যোগাযোগ নেই।

বিভাগের কর্মকর্তাদের নামে প্রকাশিত এ ধরনের সংবাদ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ কর্তৃক প্রদত্ত কোনো অনুমোদিত তথ্যের ভিত্তিতে নয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিভাগের নামে এমন সংবেদনশীল তথ্য প্রকাশ জাতীয় জ্বালানি নীতি ও আন্তর্জাতিক সম্পৃক্ততার ক্ষেত্রে বিভ্রান্তির সৃষ্টি করতে পারে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

প্রসঙ্গত, শুক্রবার একটি ইংরেজি দৈনিকের প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল আমদানি করতে বাংলাদেশকে ৬০ দিনের জন্য নিষেধাজ্ঞা ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র, যা গত ১১ এপ্রিল থেকে আগামী ৯ জুন পর্যন্ত বহাল থাকবে। পরে বিভিন্ন গণমাধ্যমে তা উদ্ধৃত্ত করে এবং কোনো কোনোগণমাধ্যমে একই ধরনের সংবাদ প্রকাশ করা হয়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD