রবিবার | ১৮ অক্টোবর, ২০২৬ | ২ কার্তিক, ১৪৩৩

বিআরটিএ

শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা আয়োজিত তারিখ – ১৫ অক্টোবর ২০২৬

প্রেস বিজ্ঞপ্তি

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিআরটিএ ঢাকা মেট্রো-৩ সার্কেলের আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা ও সচেতনতা বাড়াতে তানযীমুল উম্মাহ ইন্টারন্যাশনাল তাহফিজ স্কুল (বালক ক্যাম্পাস), উত্তরা ঢাকা এ সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালায় শিক্ষার্থীদের নিরাপদে রাস্তা পারাপারের নিয়ম, ফুটপাত ও জেব্রা ক্রসিংয়ের যথাযথ ব্যবহার, গণপরিবহণে যাত্রী হিসেবে করণীয়, চালক ও পথচারীদের দায়িত্ব ও কর্তব্য, যাত্রী হিসেবে করণীয় এবং পথচারী হিসেবে পালনীয় বিষয়গুলো তুলে ধরা হয়। সড়ক দুর্ঘটনা কমাতে শুধু চালক নয়, পথচারী ও যাত্রীদেরও দায়িত্বশীল হওয়া, ট্রাফিক আইন মেনে চলা এবং সড়কে সকলের দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি সড়কের নিরাপদ নকশা ও ব্যবস্থাপনা, ট্রাফিক আইন বাস্তবায়ন এবং সড়ক ব্যবহারকারীদের পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সচেতনতার মাধ্যমে দুর্ঘটনা হ্রাসের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

বক্তারা উল্লেখ করেন যে, নিরাপদ সড়ক শুধু অবকাঠামো বা আইন প্রয়োগের বিষয় নয়; এটি আমাদের প্রত্যেকের দায়িত্ব, সচেতনতা ও দায়িত্বশীল আচরণের সম্মিলিত প্রতিফলন। এই উপলব্ধি শিক্ষার্থীদের মাধ্যমে নাগরিক জীবনে ছড়িয়ে দিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কারণ, আজকের সচেতন শিক্ষার্থী আগামী দিনের দায়িত্বশীল নাগরিক।

শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক জ্ঞান, সচেতনতা ও দায়িত্ববোধ বিকাশের মাধ্যমে দুর্ঘটনা প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা এবং সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠবে নিরাপদ সড়ক। এছাড়াও শিক্ষার্থীরা নিরাপদ সড়ক বিষয়ে তাদের ভাবনা উক্ত কর্মশালায় উপস্থাপন করেন। পাশাপাশি বিআরটিএ’র পক্ষ হতে বিভিন্ন সচেতনতামূলক লিফলেট বিতরণ ও ভিডিও প্রদর্শন করা হয়।

উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন
জনাব এস এম মাহফুজুর রহমান
উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং)
বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-৩

জনাব মোঃ মঈনুল ইসলাম
সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং)
বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-৩

জনাব মোঃ কাউছারুজ্জামান
উপাধ্যক্ষ
তানযীমুল উম্মাহ ইন্টারন্যাশনাল তাহফিজ স্কুল

জনাব মোঃ মাবিয়ান মিয়া
এসি ট্রাফিক উত্তরা পশ্চিম জোন ঢাকা

জনাব মোঃ হাফিজুল ইসলাম খান
মোটরযান পরিদর্শক

বিআরটিএ ঢাকা মেট্রো-৩

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD