রবিবার | ১৯ জুলাই, ২০২৬ | ৪ শ্রাবণ, ১৪৩৩

শিবপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ এইচএসসি পরীক্ষার্থীর

স্টাফ রিপোর্টার

নরসিংদীর শিবপুরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।

শনিবার (১৮ জুলাই) দুপুর ১টা ২০ মিনিটের দিকে ইটাখোলা-মনোহরদী সড়কের শিবপুর উপজেলার বাজনাব এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীরা হলেন— নাফিজ ও স্বাধীন। তারা দুজনেই আব্দুল মান্নান ভূঁইয়া কলেজের ছাত্র ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ (শনিবার) এইচএসসি পরীক্ষা শেষে নাফিজ ও স্বাধীন মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। বাজনাব এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী শিক্ষার্থীর মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পরীক্ষা শেষ করে আনন্দের সঙ্গেই ছেলেরা বাড়ি ফিরছিলেন। হঠাৎ চোখের পলকে একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পরীক্ষা শেষ হওয়ার পরপরই দুই শিক্ষার্থীর এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, সহপাঠী এবং আব্দুল মান্নান ভূঁইয়া কলেজে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে পুলিশ এবং দুর্ঘটনা কবলিত যান দুটিও জব্দ করা হয়েছে।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কোহিনূর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

প্রতিনিধি/এএইচ

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD