সারাদেশে শুরু হয়েছে জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫। মোট চার বিষয়ে পরীক্ষা নেয়া হবে। সকাল ১০ টা থেকে শুরু হওয়া পরীক্ষা দুপুর ১ টা পর্যন্ত চলবে। চলতি মাসের ২৮ ২৯ ৩০ ও ৩১ এই চার দিন পরীক্ষা চলবে। ঢাকা শহরের বিভিন্ন স্কুলের কেন্দ্র ঘুরে শান্তিপূর্ণ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সেটা দেখা গেছে। শহীদ বীর বিক্রম রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুলে ঢাকা শহরের ক্যান্টনমেন্ট স্কুল গুলোর কেন্দ্র। এখানে মোট ১১৯৭ জন বাংলা ভার্সনের ছাত্র – ছাত্রী পরীক্ষা দিচ্ছে বলে পরীক্ষা পরিচালনা কমিটির একজন সদস্য এই প্রতিবেদকে জানিয়েছেন।









