বৃহস্পতিবার | ৬ আগস্ট, ২০২৬ | ২২ শ্রাবণ, ১৪৩৩

রংপুর

৪ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

বিশেষ প্রতিনিধি

র‌্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে  মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এছাড়াও নারী ও শিশুদের প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে র‍্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে আসছে। 
দিনাজপুরে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মহসিন ওরফে মাছলাঙ্গা (৪০) কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ( র‌্যাব)। বুধবার (০৫ আগস্ট) রাতে নারায়ানগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন পানারো এশিয়ান উপকেন্দ্র টাউন এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মহসিন ওরফে মাছলাঙ্গা (৪০) চিরিরবন্দর থানার নশরতপুর (হঠাৎপাড়া) গ্রামের মজিবর রহমান এর ছেলে।
মামলার দায়েরকৃত এজাহার থেকে জানা যায় যে, ভুক্তভোগী একজন চার বছরের শিশু। শিশুটি তার বাড়ীর উঠানে  নিয়মিত খেলাধুলা করে। গত ২ আগস্ট, ২০২৬ তারিখ দুপুর ১২.০০ ঘটিকায় ভিকটিম খেলাধুলা করার সময় আসামি মহসিন শিশুটিকে মোবাইলে কার্টুন দেখার কথা বলে ফুসলিয়ে জনৈক মোছাঃ শিল্পি বেগম (৪০) এর বসতবাড়ির ঘরের মধ্যে নিয়ে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। ভিকটিম  চিৎকার করলে আসামি দ্রুত ঘটনাস্থল হতে পালিয়ে যায়। কিছুক্ষণ পর শিশুটির মা তাকে খোঁজাখুঁজি এবং ডাকাডাকি করতে থাকে। শিশুটি তার মায়ের ডাক শুনে শিল্পি বেগমের বাড়ি হতে দৌড়িয়ে তার মায়ের কাছে চলে আসে। বাদী তার মেয়েকে কোথায় গিয়েছিলো জিজ্ঞাসা করলে ভিকটিম কান্নাজড়িত কন্ঠে উক্ত ঘটনা বর্ণনা করে। তৎক্ষণাৎ বাদী ভিকটিমের পরনের কাপড় পরীক্ষা করলে ভেজা অবস্থা দেখতে পায়। পরবর্তীতে শিশুটির মা অতিদ্রুত চিকিৎসার জন্য শিশুটিকে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এই ঘটনায় গত ০২ আগস্ট ২০২৬ ভুক্তভোগী ঐ শিশুটির মা বাদী হয়ে দিনাজপুর জেলা চিরিরবন্দর  থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন (মামলা নং-০২)। ঘটনার পরে থেকেই আসামি  মহসিন আত্মগোপনে চলে যায়।
মামলাটির গুরুত্ব বিবেচনায় আসামিকে গ্রেফতারে র‍্যাব-১৩ কর্তৃক গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্প এবং র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ ক্যাম্প এর যৌথ আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ৫ আগস্ট, ২০২৬ তারিখ রাত ১০.০৫ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন পানারো এশিয়ান উপকেন্দ্র টাউন এলাকায় অভিযান পরিচালনা করে দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি  মহসিন ওরফে মাছলাঙ্গা’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া সমাজ থেকে হত্যা, অপহরণ, ধর্ষণ, বলাৎকারের মতো মারাত্মক অপরাধ দমনে র‌্যাবের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD