শনিবার | ৩০ মে, ২০২৬ | ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩

মালয়েশিয়ায় কারাভোগের পর দেশে ফিরল ৭২ বাংলাদেশি

স্টাফ রিপোর্টার

মালয়েশিয়ায় বিভিন্ন অপরাধে কারাভোগের পর ৭২ জন প্রবাসী বাংলাদেশি দেশে ফিরল। সাজা শেষে তাদের সরকারি খরচে দেশে পাঠিয়েছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন।

হাইকমিশনের তথ্যমতে, ২০২৪-২০২৫ অর্থবছরে ৪০ জন এবং চলমান ২০২৫-২০২৬ অর্থবছরে আরও ৩২ জন প্রবাসীকে সাজা শেষে জেল থেকে দেশে ফেরানো হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) হাইকমিশনের ফেসবুক পেজে প্রকাশিত এক নোটিশে জানানো হয়, গত ১০ নভেম্বর ২০২৫ হাইকমিশনের একটি প্রতিনিধিদল মালয়েশিয়ার কেদাহ রাজ্যের ইমিগ্রেশন বিলান্তিক ক্যাম্প পরিদর্শন করে। বর্তমানে ওই ক্যাম্পে বাংলাদেশি পরিচয়ে ৫৪ জন আটক রয়েছেন।

প্রতিনিধিদল আটক ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের পারিবারিক যোগাযোগ স্থাপন এবং দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করতে প্রয়োজনীয় সহায়তা করেছে। এর মধ্যে ২৫ জনের ট্রাভেল পারমিট ইস্যু করা হয়েছে, বাকিদের প্রক্রিয়া চলমান।

চলতি বছরে বাংলাদেশ হাইকমিশন মোট ১৯টি ডিটেনশন ক্যাম্প পরিদর্শন করে এবং দুই হাজার ২১ জন প্রবাসীর প্রত্যাবাসনের জন্য ট্রাভেল পারমিট ইস্যু করে।

হাইকমিশন জানায়, আটক প্রবাসীদের সহায়তা এবং ডিটেনশন ক্যাম্প পরিদর্শনের কার্যক্রম নিয়মিতভাবে চলবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD