রবিবার | ২৮ জুন, ২০২৬ | ১৪ আষাঢ়, ১৪৩৩

রাজবাড়ী

রাজবাড়ীতে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

জুয়েল সর্দার

রাজবাড়ী জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদর সাথে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় রাজবাড়ী প্রেসক্লাবসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে পুলিশ সুপার আগত সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন এবং মুক্ত আলোচনার সুযোগ করে দেওয়া হয়। সাংবাদিকরা রাজবাড়ীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান চ্যালেঞ্জ ও সমাধানমুখী মতামত তুলে ধরেন।

বক্তব্যে নবাগত পুলিশ সুপার মাদক, চাঁদাবাজি, ছিনতাই, কিশোর অপরাধসহ বিভিন্ন অপরাধ দমনে জেলা পুলিশের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ। পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার মাধ্যমে আমরা অবাধ, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর।
তিনি পুলিশ ও সাংবাদিকদের পরস্পরের সহযোগিতায় কাজ করার আহ্বান জানিয়ে বলেন, সঠিক তথ্য তুলে ধরা এবং নিরাপদ ও মাদকমুক্ত রাজবাড়ী গড়তে সাংবাদিক সমাজের অবদান গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে আমরা একসঙ্গে কাজ করতে চাই।

এছাড়াও মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিদুল ইসলামসহ রাজবাড়ী জেলা পুলিশের কর্মকর্তা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD