রবিবার | ২৮ জুন, ২০২৬ | ১৪ আষাঢ়, ১৪৩৩

সিদ্ধান্ত বদলে খালেদা জিয়ার আসনে প্রার্থী দিল এনসিপি

স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১২৫টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঘোষিত তালিকায় দিনাজপুর-৩ আসনে দলটির জেলা আহ্বায়ক আ হ ম শামসুল মুকতাদিরকে প্রার্থী করা হয়েছে।

এই আসনেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বিএনপি। পাশাপাশি আসনটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে রয়েছেন অ্যাডভোকেট মইনুল আলম।

 

বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের সদস্য সচিব আখতার হোসেন।

এর আগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছিলেন, খালেদা জিয়ার আসনে দলটি প্রার্থী দেবে না। তবে শেষ পর্যন্ত সেই অবস্থান থেকে সরে এসে আসনটিতে প্রার্থী ঘোষণা করল এনসিপি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD