দেশের মানুষ যে ভ্যাট দেয় সেটা সরকারের কোষাগারে যেন পৌঁছায়। আমাদের দেশে একটা দুঃখজনক ব্যাপার হচ্ছে, ভ্যাটটা অনেক সময় যথাযথভাবে কোষাগারে পৌঁছায় না। এখানে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে, কারচুপি যেন না হয়। এজন্য আমাদের (ব্যবসায়ী) মানসিকতার পরিবর্তন প্রয়োজন।
আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২৫ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, আমি ভ্যাটের ফিগারগুলো দেখেছি। জিডিপির তুলনায় ভ্যাট অত্যন্ত কম। পার্শ্ববর্তী দেশে ভারতে দেখেন, ভ্যাট কিন্তু অনেক বেশি। এখানে আমাদের স্বচ্ছতা থাকতে হবে।
অর্থ উপদেষ্টা বলেন, একটা দেশ আছে কিন্তু নাম বলব না, তাদের ট্যাক্স-জিডিপি রেশিও ২৬ শতাংশ। ২৬ শতাংশ ট্যাক্স দেয়। আমি জিজ্ঞেস করলাম কেন? তারা বলে ২৬ শতাংশ ট্যাক্স দেয় কারণ হচ্ছে ব্যবসায়ী, সাধারণ মানুষ সবাই বিষয়টিতে একমত। তারা জানে ভ্যাট ট্যাক্স দিয়ে তারা সেবাটা পায়।
এসময় ধার নেয়া অর্থে দেশের অর্থনীতি এগোবে না জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, দেশে উন্নয়নের নামে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দাতা গোষ্ঠীর ওপর নির্ভরশীলতা বাড়ছে, যা দীর্ঘমেয়াদে অর্থনীতির জন্য সুফল বয়ে আনতে পারে না। অর্থনীতিকে একটি ভিত্তির ওপর দাঁড় করাতে হলে অভ্যন্তরীণ রাজস্ব আয় বাড়ানোর বিকল্প নেই। জনগণ ভ্যাট ট্যাক্স দিবে সেটার পরিবর্তে সেবা নিশ্চিত করবে সরকার।
এনবিআরের চেয়ারম্যান মো. আবদুর রহমানের সভাপতিত্বে অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক, এফআইসিসিআইর সহসভাপতি ইয়াসির আজমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









