রাজধানীর মোহাম্মদপুরে সংঘটিত মা-মেয়ে হত্যার ঘটনায় সন্দেহভাজক গৃহকর্মী আয়েশাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর থেকে এ পর্যন্ত তিনি পলাতক ছিলেন।
আজ বুধবার (১০ ডিসেম্বর) মোহাম্মদপুর থানা পুলিশ ঝালকাঠি থেকে তাকে গ্রেফতার করেছে।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় জানান, রাজধানীর মোহাম্মদপুরে জোড়াখুনের ঘটনায় জড়িত গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠি থেকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।









