শনিবার | ২৭ জুন, ২০২৬ | ১৩ আষাঢ়, ১৪৩৩

ওসমান হাদির মৃত্যুতে বাফুফে ও বিসিবির শোক

স্টাফ রিপোর্টার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফুটবল ফেডারেশন (বাফুফে)। প্রায় এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শহীদ হয়েছেন হাদি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দেশের দুই ক্রীড়াঙ্গনের শীর্ষ সংস্থা।

রাত ১২টার দিকে ফেসবুক পেজে হাদির ছবি যুক্ত করে বাফুফে লিখেছে, ‘আমরা শোকাহত। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।’

বাফুফে আরও লিখেছে, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।’

প্রায় একই সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হাদির ছবি দিয়ে শোক জানিয়েছে, ‘শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।’

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD