শনিবার | ২৭ জুন, ২০২৬ | ১৩ আষাঢ়, ১৪৩৩

হাদির মৃত্যুতে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টার শোক

স্টাফ রিপোর্টার

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির অকুতোভয় যোদ্ধা ও ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

উপদেষ্টা আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আজ এক শোকবার্তায় উপদেষ্টা বলেন, শরিফ ওসমান হাদি ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের এক অকুতোভয় যোদ্ধা, নির্ভীক কণ্ঠস্বর ও সাহসী সংগঠক। অন্যায়-অবিচার, শোষণ-নির্যাতন ও দমন-পীড়নের বিরুদ্ধে তার আপসহীন অবস্থান ছিলো মজলুম ও গণতন্ত্রকামী মানুষের নিকট অফুরন্ত প্রেরণার উৎস।

তিনি ছিলেন লাখো মানুষের মনে জন্ম নেওয়া অসীম সাহস, বীরত্ব, দেশপ্রেম ও আত্মত্যাগের সর্বোচ্চ অনুপ্রেরণা। সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে তার ভূমিকা তাকে অমর ও চিরস্মরণীয় করে রাখবে। শরিফ ওসমান হাদির অকাল মৃত্যুতে দেশের জন্য অপূরণীয় ক্ষতি যা সহজে পূরণ হওয়ার নয়। তার বীরত্ব, সাহস ও দেশপ্রেমের কথা এ জাতিকে যুগে যুগে অনুপ্রেরণা ও উৎসাহ জোগাবে।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরিফ ওসমান হাদি গতকাল (১৮ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ৯ টা ৪৫টার দিকে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD