শনিবার | ২৭ জুন, ২০২৬ | ১৩ আষাঢ়, ১৪৩৩

আপত্তি থাকলে বৈধ-অবৈধ দু’ধরনের মনোনয়নপত্রেই আপিল করা যাবে: ইসি সচিব

স্টাফ রিপোর্টার

নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বলেছেন, মনোনয়নপত্র বৈধ বা অবৈধ, যেকোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ রাখা হয়েছে। অঞ্চলভিত্তিক আপত্তি দাখিলের ব্যবস্থাও করা হয়েছে। আগামী ৯ জানুয়ারি পর্যন্ত আপিল গ্রহণ চলবে।

সোমবার (৫ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ইসি সচিব জানান, যাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে তাদের বিরুদ্ধে যেমন আপিল করা যাবে, তেমনি যাদের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে তারাও আপিল করতে পারবেন। আপিল নিষ্পত্তির জন্য ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত কমিশনে শুনানির আয়োজন করা হবে। নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এসব শুনানি অনুষ্ঠিত হবে।

হলফনামা যাচাই-বাছাই প্রসঙ্গে প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, মনোনয়নপত্র বাছাইয়ের সময়ই হলফনামাগুলো নির্ধারিত প্রক্রিয়ায় যাচাই করা হয়েছে। তবে সেই তথ্যের ভিত্তিতে কারো আপত্তি থাকলে আপিল করার সুযোগ রয়েছে। আজ থেকে আপিল নেয়া হচ্ছে।

স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে এক শতাংশ ভোটার সমর্থন সংক্রান্ত যাচাই নিয়ে তিনি বলেন, একেক প্রার্থীর ক্ষেত্রে একেক ধরনের বিষয় সামনে আসতে পারে। কোনো নির্দিষ্ট কারণ আলাদা করে ব্যাখ্যা করা সম্ভব নয়। যেকোনো বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি আপিল করতে পারবেন। কমিশন কাগজপত্র নিয়ে পরবর্তীতে তা পরীক্ষা-নিরীক্ষা করে সিদ্ধান্ত নেবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD