শনিবার | ২৭ জুন, ২০২৬ | ১৩ আষাঢ়, ১৪৩৩

ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা বিচ্ছিন্ন ঘটনা: সালাহউদ্দিন আহমদ

স্টাফ রিপোর্টার

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। পতিত ফ্যাসিবাদী শক্তি দেশের গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করতেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে, এই শঙ্কাও প্রকাশ করেন তিনি।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ শঙ্কা প্রকাশ করেন।

প্রসঙ্গত, গতকাল বুধবার রাতে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এ সময় মুছাব্বিরের সঙ্গে থাকা আবু সুফিয়ান ব্যাপারী মাসুদ নামের আরেকজনও গুলিবিদ্ধ হয়েছেন।

সালাহউদ্দিন আহমদ মনে করেন, সম্প্রতি অনেক বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। সব রাজনৈতিক দলই নির্বাচনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে কারো কোনও অভিযোগ থাকলে ইসিকে জানাতে পারে।

জেলায় জেলায় তারেক রহমানের সফর প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, অভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধা জানাতেই তারেক রহমান উত্তরবঙ্গ সফর করবেন। নির্বাচনী আচরণবিধি মানার ব্যাপারে বিএনপি সতর্ক।

বিএনপির এ নেতা আরও জানেন, বৃহৎ রাজনৈতিক দল হিসেবে অনেক যোগ্যকেই চূড়ান্ত মনোনয়ন দেয়া সম্ভব হয়নি। যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD