বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরজানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগে নতুনপে-স্কেল ঘোষণার কোনো সম্ভাবনা নেই। বর্তমানঅন্তর্বর্তী সরকার এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবেনা এবং সেটাই যুক্তিযুক্ত।
বৃহস্পতিবার বরিশালের একটি হোটেলে একমতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় ষাণ্মাসিকের মুদ্রানীতিপ্রণয়নের লক্ষ্যে বরিশাল অঞ্চলের অংশীজনদেরমতামত সংগ্রহের জন্য বাংলাদেশ ব্যাংক এমতবিনিময় সভার আয়োজন করে।
ড. আহসান এইচ মনসুর বলেন, অন্তর্বর্তী সরকারহয়তো একটি কাঠামো তৈরি করে দিয়ে যেতে পারে।তবে এর বাস্তবায়ন সম্পূর্ণভাবে নির্ভর করবে পরবর্তীনির্বাচিত সরকারের ওপর। আমার মনে হয় নাবর্তমান সরকার নির্বাচনের আগে পে-স্কেল বিষয়েকোনো সিদ্ধান্তে যাবে। এক মাস পরই নির্বাচন একারণে সরকারের সব মনোযোগ এখননির্বাচনকেন্দ্রিক। নির্বাচনের পর নির্বাচিত সরকারআগের কাজগুলো বিবেচনায় নিয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্তনিতে সক্ষম হবে।
এ সময় ক্যাশলেস লেনদেন প্রসঙ্গে তিনি বলেন, ডিজিটাল লেনদেন বাড়লে ছেড়া-ফাটা নোটের সমস্যাঅনেকটাই কমে আসবে। নতুন ট্রেড লাইসেন্স ইস্যুরক্ষেত্রে কিউআর কোড বাধ্যতামূলক করা হলেক্যাশলেস লেনদেন আরো বাড়বে।
সভায় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মুহাম্মদহাবিবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিতছিলেন।









