শনিবার | ২৭ জুন, ২০২৬ | ১৩ আষাঢ়, ১৪৩৩

বাস-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, দগ্ধ হয়ে নিহত ৪

স্টাফ রিপোর্টার

কুমিল্লার দাউদকান্দিতে বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে চারজন নিহত হয়েছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, ঘটনাস্থল থেকে শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, মোটরসাইকেল ও বাসের সংঘর্ষে মোটরসাইকেলের জ্বালানির বাক্স থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এতে পুরো বাসে আগুন লেগে যায়।

সূত্র: ইউএনবি

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD