আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, পৌরসভার মেয়র থেকে প্রতিমন্ত্রী। বাম রাজনীতি থেকে উঠে আসা তৃণমূলের সাধারণ নেতাকর্মীদের পছন্দের এক জনপ্রিয় শীর্ষ নেতার নাম আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি বিএনপিতে যোগ দিয়ে ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি রাজবাড়ীতে তৈরি করেছেন আরও একাধিক জনপ্রিয় নেতা। চলতি বছরের ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত আওয়ামী লীগবিহীন নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী হয়েছেন যা রাজবাড়ীবাসীর জন্য গৌরবের।
তবে একটি বিষয় নিয়ে এখন রাজবাড়ীতে ব্যাপক আলোচনা হচ্ছে, এক কথায় রাজবাড়ীর টক অব দ্য নিউজ। সারা বাংলাদেশের সব প্রতিমন্ত্রী প্রথম তার নিজ জেলা ভ্রমণে স্থানীয় প্রশাসন কর্তৃক গার্ড অব অনার পেলেও আলীনেওয়াজ মাহমুদ খৈয়ম কেন গার্ড অব ওনার পেলেন না?। এই বিষয়ে জানতে চাইলে স্থানীয় প্রশাসনের কয়েকজন কর্মকর্তা এ ব্যাপারে কথা বলতে অরাগতা প্রকাশ করেছেন।









