শনিবার | ২৪ অক্টোবর, ২০২৬ | ৮ কার্তিক, ১৪৩৩

শৈলকুপা

শৈলকুপায় ৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ : সালিশ মিমাংসা চলাকালীন মারামারিতে আহত-২

মনিরুজ্জামান সুমন

ঝিনাইদহের শৈলকুপা পৌর এলাকার চতুরা গ্রামে লালবানু নামে ( ৭০) বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের চেষ্টা করেছে নিকবার ফকির (৬৫) নামে এক ব্যাক্তি। বিষয়টি নিয়ে শুক্রবার দুপুরে সালিশ মিমাংসা চলাকালীন মারামারিতে দুইজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহতরা হলেন,পৌর যুবদলের সাবেক সভাপতি আব্দুল হাই ও পারভেজ নামে দুইজন হাসপাতালে ভর্তি রয়েছে।

জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে মাঠের রাস্তা দিয়ে হাঁটতে বের হন লালবানু। এসময় নিকবার ফকির ওই বৃদ্ধা মহিলাকে জোরপূর্বক রাস্তার পাশে মাঠে ধর্ষণের চেষ্টা চালায়। বৃদ্ধার ডাকচিৎকার শুরু করলে আশ পাশের লোকজন ছুটে এলে নিকবার পালিয়ে যায়। বিষয়টি নিয়ে শুক্রবার দুপুরে স্থানীয় মাত্বব্বররা সালিশ মিমাংসা করার চেষ্টা করে। একপর্যায়ে সেখানে মারিমারির ঘটনা ঘটে।

শৈলকুপা থানার (ওসি) তদন্ত শাকিল আহমেদ জানান,চতুরা গ্রামে ধর্ষণ চেষ্টার ঘটনায় থানায় একটি অভিযোগ এসেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD