রাজধানীতে অভিযান চালিয়ে ৪৭টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ একটি কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে তেজগাঁও থানা পুলিশ।
সোমবার মধ্যরাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তেজগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ৪৭টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড় উদ্ধার করা হয়।
মঙ্গলবার বিষয়টি নিয়ে বিস্তারিত জানাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। এতে ব্রিফ করবেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান।









