রবিবার | ১৯ এপ্রিল, ২০২৬ | ৬ বৈশাখ, ১৪৩৩

খুলনায় উদ্বোধন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের

স্টাফ রিপোর্টার

বিএনপি সরকারের অন্যতম নির্বাচনি অঙ্গীকার ফ্যামিলি কার্ডের সুফল পাচ্ছেন খুলনার মানুষ। প্রাথমিকভাবে খুলনা সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ডের ১ হাজার হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষেরা এ কার্ড পেয়েছেন। প্রতিমাসে ২৫০০ টাকা পাবেন এসব কার্ডপ্রাপ্ত পরিবারগুলো।

মঙ্গলবার (১০ মার্চ) খালিশপুর হাজী শরিয়ত উল্লাহ বিদ্যাপীঠ প্রাঙ্গণে কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এদিন খুলনা সিটি কর্পোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের ১ হাজার জন উপকারভোগীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়। পাইলট প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে এই ওয়ার্ডের মোট ৫ হাজার ২৭৫ জন ফ্যামিলি কার্ড পাবেন। বাকি কার্ডগুলো পর্যায়ক্রমে সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি রকিবুল ইসলাম বকুল বলেন, বিএনপি সরকার গঠনের ২৩ দিনের মধ্যেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে। অতীত সরকারের মতো মুখ দেখে বা দল দেখে কার্ড দেওয়া হয়নি।

এছাড়া খুলনার আইনশৃঙ্খলা বিষয়ে তিনি বলেন, অপরাধে লিপ্ত হলে নিজ দলের কর্মীদেরও গ্রেফতার করা হবে।

 

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, পুলিশ কমিশনার, কেসিসি প্রশাসক, জেলা প্রশাসকসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD