রবিবার | ১৫ নভেম্বর, ২০২৬ | ৩০ কার্তিক, ১৪৩৩

চিৎকারে ধরা পড়ার ভয়, গলা চেপে হত্যা-সেপটিক ট্যাংকে মিলল লাশ, গ্রেপ্তার চারজন

মেহেদী হাসান অন্তর, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁ সদর উপজেলার বহুল আলোচিত মিতু বানু হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৬ জানুয়ারি সকালে অভিযুক্ত জাহান আলী ফোন করে মনতাসুর নামের এক ব্যক্তিকে জানান, তার বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংকের ভেতরে একটি লাশ রয়েছে। বিষয়টি জানার পরদিন সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মনতাসুরের বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করে। এ ঘটনায় নওগাঁ সদর মডেল থানায় মামলা হয়।
ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তদন্ত জোরদারের নির্দেশ দেন। তার নির্দেশনায় পুলিশ সুপার (ক্রাইম) ও সদর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার, তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ এবং গোপন সংবাদের ভিত্তিতে তদন্ত এগিয়ে নেওয়া হয়। এ পর্যন্ত মামলায় চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ৭ মার্চ প্রথমে জাহান আলীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ৯ মার্চ সামিদুল ও সুজ্জাতকে এবং ১০ মার্চ রেন্টু ইসলামকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি সামিদুল ও জাহান আলী পুলিশের কাছে জানান, মিস মিতু বানুকে ১২ হাজার টাকার চুক্তিতে নওগাঁ শহর থেকে বিল ভবানীপুর গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে গ্রামের মালা নামের এক ব্যক্তির পরিত্যক্ত বাড়িতে জাহান আলী, রেন্টু, সুজ্জাত, সামিদুলসহ আরও ১–২ জন অসামাজিক কাজে জড়ো হন।
একপর্যায়ে টাকা-পয়সা নিয়ে বিরোধ সৃষ্টি হলে ভুক্তভোগী মিতু চিৎকার শুরু করেন। তখন মানসম্মানের ভয়ে রেন্টু ইসলাম তার মুখ ও গলা চেপে ধরেন এবং অন্যরা হাত-পা ধরে রাখেন। এতে কিছুক্ষণের মধ্যেই মিতুর মৃত্যু হয়।
পরে রেন্টুর পরামর্শে তারা বিল ভবানীপুর গ্রামের মনতাসুরের বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংকের মধ্যে লাশটি গোপন করে রাখেন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামি সামিদুল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD