বৃহস্পতিবার | ১৬ এপ্রিল, ২০২৬ | ৩ বৈশাখ, ১৪৩৩

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় উদ্ধার ৮ কোটি টাকার ইয়াবা-হেরোইন

স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ১৪ হাজার পিস ইয়াবা ও ৮ কেজি হিরোইনসহ তিন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে ডিবি। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে

কর্ণফুলী উপজেলার ক্রসিং এলাকায় কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী হানিফ পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে মাদকগুলো উদ্ধার করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, চট্টগ্রাম মহানগর ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস কক্সবাজার হতে ইয়াবা ট্যাবলেট ও হেরোইন বহন করে চট্টগ্রামের দিকে আসছে। এই সংবাদ পেয়ে আভিযানিক টিম কর্ণফুলী থানাধীন ক্রসিং এলাকার পেট্রোল পাম্পের সামনে বাসটিকে থামার সংকেত দিলে বাসটি না থামিয়ে শহরের দিকে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে আভিযানিক টিম বাসটিকে ধাওয়া করে বাসে থাকা ড্রাইভার, সুপারভাইজার ও হেলপারসহ বাসটিকে আটক করে।

আটকের পর সংকেত অমান্য করে পালানোর কারণ জিজ্ঞাসা করলে ধৃত আসামীরা জানায়, গাড়িতে অবৈধ মাদকদ্রব্য থাকার কারণে তারা গাড়িটি না থামিয়ে পালানোর চেষ্টা করেছিল। এক পর্যায়ে উপস্থিত যাত্রীদের সামনে বাসে তল্লাশী করে বাসের পেছনের অংশের বডির নিচে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন মো.আলী হোসাইন প্রকাশ আলী হোসেন (৪২), মোঃ আজিম (৪০), মুহাম্মদ রাশেল (৪৯)। মাদক পরিবহনের দায়ে হানিফ পরিবহনের বাসটি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্দকৃত হেরোইন ও ইয়াবা ট্যাবলেট কক্সবাজারে অজ্ঞাতনামা ২/৩ জন ব্যক্তির নিকট থেকে সংগ্রহ করে জব্দকৃত বাসের বডির ভিতরে বিশেষ কায়দায় লুকিয়ে চট্টগ্রাম হয়ে ঢাকায় অজ্ঞাতনামা ব্যক্তির নিকট বিক্রয়ের জন্য নিয়ে যাচ্ছিল মর্মে স্বীকার করে।

আটককৃত আসামিগণসহ অজ্ঞাতনামা আসামিরা পেশাদার মাদক ব্যবসায়ী।

গ্রেফতারকৃত ও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে। আসামি মো. আলী হোসাইন প্রকাশ আলী হোসেন (৪২)-এর বিরুদ্ধে ডিএমপি’র হাতিরঝিল থানায়ও মামলা রয়েছে।

কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুরম আলম জানান, আটক আসামীদের বিরুদ্ধে মামলা দিয়ে কর্ণফুলী থানায় হস্তান্তর করেছে ডিবি। আজ তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD