সোনারগাঁয়ে পুকুর থেকে ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে আদনান (১০) ও আব্রাহাম (৭) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) উপজেলা কাচঁপুর ইউনিয়নের রায়েরটেক এলাকায় এ ঘটনা ঘটে। শিশু মৃত্যুর এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
জানাযায়, আদনান ও আব্রাহাম দুই ভাই মিলে সকাল ১১টার দিকে বাড়ির পাশে ফুটবল খেলছিল, এসময় পুকুরে বল পাড়ে গেলে বলটি উঠাতে গিয়ে দুই ভাই পানিতে তলিয়ে যায়। পরে তাদেরকে দেখতে না পেয়ে খোঁজাখুজি করতে থাকে পরিবারের লোকজন। খোঁজাখুজির একপর্যায়ে এলাকাবাসী পুকুর থেকে দুই ভাইয়ের লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দু’জনকে মৃত ঘোষণা করেন। নিহতরা কুষ্টিয়া জেলার পিরোজপুর গ্রামে জিয়াউর রহমানের ছেলে। কাঁচপুরের রায়েরটেক খাঁন বাড়ির নিজাম খাঁনের বাসার ভাড়াটিয়া। আদনান ও আব্রাহাম কাঁচপুর পুরান বাজার এলাকায় আব্দুল্লাহ ইবনে মাসুদ মাদ্রাসার শিক্ষার্থী ।
সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি মহিবুল্লাহ বলেন, পুকুরে ডুবে দুই সহোদর শিশু মৃত্যুর খবর শুনেছি, বিষয়টি খুবই দুঃখজনক।









