শনিবার | ১৬ মে, ২০২৬ | ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩

কুমিল্লাকে বিভাগ করার প্রতিশ্রুতি ও কৃষি বিশ্ববিদ্যালয় করার ঘোষণা

স্টাফ রিপোর্টার

কুমিল্লাকে বিভাগ করার প্রতিশ্রুতি ও কৃষি বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার বেলা পৌনে ২টার দিকে কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, সব ওয়াদা পর্যায়ক্রমে পূরণ করা হবে। ১৭ বছর লুটপাটের কারণে দেশের অর্থনীতি চাপের মধ্যে আছে, জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, দেশের মানুষকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করছে বিএনপি। দেশ পুনর্গঠন সরকারের একার পক্ষে সম্ভব নয়। প্রয়োজন সবার সক্রিয় অংশগ্রহণ।

তিনি আরো বলেন, ‘আমরা আমাদের যেসব পরিকল্পনা মানুষের সামনে উপস্থাপন করেছিলাম, তার ভিত্তিতে মানুষ আমাদের ভোট দিয়েছেন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী এরই মধ্যে খাল খনন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং ইমাম-পুরোহিতদের সম্মানী দেওয়া শুরু হয়েছে। বিএনপি যে ওয়াদা দেয়, সরকারে এলে সেই ওয়াদা পূরণ করে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। কুমিল্লা থেকে প্রচুর পরিমাণে কৃষিপণ্য দেশের বিভিন্ন স্থানে রপ্তানি হয়। আপনাদের দাবি হচ্ছে একটি কৃষি বিশ্ববিদ্যালয়। আমি আগামী কয়েক দিনের মধ্যে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলব। আমরা যত দ্রুত সম্ভব কুমিল্লায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের চেষ্টা করব।’

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD