মঙ্গলবার | ১৯ মে, ২০২৬ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩

গাজীপুরে সাংবাদিকদের উপরে হামলা ও রাষ্ট্রীয় চিকিৎসার দাবিতে মানববন্ধন ‎

মো. ইব্রাহীম খলিল ‎স্টাফ রিপোর্টার

গাজীপুরের কালিয়াকৈরে বাংলা এডিশন-এর গাজীপুর জেলা প্রতিনিধি ও জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সদস্য মাহবুবুর রহমান জিলানীর ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে গাজীপুরে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০:৩০ মিনিট ঘটিকায় গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধনের আয়োজন করে ‘জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’।

‎মানববন্ধনে বক্তারা অবিলম্বে জিলানীর ওপর হামলাকারী মান্নান দেওয়ান ও রিফাতসহ দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং শাস্তির আওতায় আনার জোর দাবি জানান। একই সাথে দেশব্যাপী সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিত করতে ‘সাংবাদিক সুরক্ষা আইন’ প্রণয়ন এবং রাষ্ট্রীয়ভাবে সকল অসুস্থ সাংবাদিকদের চিকিৎসা নিশ্চিত করার দাবি জানানো হয়।

‎কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী মামুন। তিনি তাঁর বক্তব্যে বলেন: সাংবাদিকরা সমাজের দর্পণ এবং অবহেলিত মানুষের কণ্ঠস্বর। অথচ আজ বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে গিয়ে আমাদের সহকর্মী মাহবুবুর রহমান জিলানীকে নির্মম হামলার শিকার হতে হয়েছে। এই বর্বরোচিত হামলা শুধু জিলানীর ওপর নয়, বরং স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের ওপর আঘাত। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, হামলাকারী মান্নান দেওয়ান ও রিফাতসহ পর্দার আড়ালের মূল হোতাদের অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন দেশজুড়ে কঠোর সাংবাদিক আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে। আমরা প্রশাসনের কাছে সাংবাদিকদের কর্মক্ষেত্রের নিরাপত্তা এবং দ্রুত বিচার নিশ্চিতের জোর দাবি জানাচ্ছি। মানববন্ধনে তীব্র ক্ষোভ প্রকাশ করে জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল বলেন: পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর এমন কাপুরুষোচিত হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মান্নান দেওয়ান ও রিফাত প্রকাশ্যে ঘুরে বেড়ালে তা পুরো সাংবাদিক সমাজের জন্য উদ্বেগের। প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিচ্ছি, এদের দ্রুত গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করুন। সাংবাদিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করব। উক্ত মানববন্ধনে জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গাজীপুর প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা একাত্মতা প্রকাশ করে বলেন, সাংবাদিকদের ওপর নির্যাতন চালিয়ে সত্যের মুখ কখনই স্তব্ধ করা যাবে না।

‎মানববন্ধন শেষে সাংবাদিক নেতৃবৃন্দ সাংবাদিকদের নিরাপত্তা ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাজীপুর জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD