লক্ষ্মীপুরের চররুহিতায় চাঁদা না দেওয়ায় প্রবাসীকে রাতে আধাঁরে মারধর ও হামলার পর প্রানে মেরে ফেলার অভিযোগ স্থানীয় বখাটেদের বিরুদ্ধে।
বুধবার (২০ মে) দিবাগত রাত ১০টায় চররুহিতা ইউনিয়নের ইসলামগঞ্জ এলাকার বটতলীতে এমন ঘটনা ঘটে বলে অভিযোগ করেন প্রবাসী রিয়াজ হোসেন।
অভিযুক্তরা হলেন, লক্ষ্মীপুর পৌরসভার ১৫ নং ওয়ার্ডের রুবেল হোসেন, বাবলু হোসেন, নাবিল হোসেন, সৈকত সহ আরও অনেকে।
রিয়াজ হোসেন চররুহিতা ইউনিয়নের রুস্তম মাস্টারের ছেলে ও ৩নং ওয়ার্ডের আনোয়ার আলী ব্যাপারী বাড়ির বাসিন্দা।
তিনি অভিযোগ করে বলেন, আমি একজন প্রবাসী। প্রবাসে থাকাকালীন পৌঁর ১৫ নং ওয়ার্ডে একটি বাড়ি করি। কিন্তু আমি অসুস্থ থাকায় বিদেশ থেকে চলে আসি। অভাবে অনটনে পড়ে গত তিন মাস পূর্বে বাড়িটি বিক্রি করে দিই। এই ঘটনা জানার পর পৌর ১৫ নং ওয়ার্ডের রুবেল হোসেন, বাবলু হোসেন, নাবিল হোসেন, সৈকত সহ কয়েকজন আমার কাছ থেকে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। আমি তা দিতে অস্বীকৃতি করায় তারা বিগত দিনে বিভিন্ন হুমকি প্রদান করে। গতকাল রাতে বটতলী ইসলামগঞ্জ থেকে রাত আনুমানিক ১০ টার পরে বাথরুমে যাওয়ার পথে ১০/১৫ জন আমাকে তুলে নিয়ে মারধর করে। শরিরের বিভিন্ন যায়গায় লোহার পাইপ ও রড দিয়ে আঘাত করে, এতে আমার ডান হাতের আঙ্গুল ভেঙ্গে যায়। পরে পাশের বাড়ি থেকে লোকজন বের হয়ে আসলে তারা আমাকে ফেলে যায় এবং হত্যার হুমকি দেয়। আমি এই ঘটনায় প্রশাসনের নিকট ন্যায়বিচার কামনা করছি। রিয়াজ বর্তমানে সদর হাসপাতালে আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে রুবেল হোসেন সহ অভিযুক্তদের সাথে যোগাযোগ করতে চাইলে তাদের কে পাওয়া যায়নি।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজ জানান, এই বিষয় আমার জানা নেই। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।









