রবিবার | ২৪ মে, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩৩

বোয়ালখালীতে চোর সন্দেহে পিটিয়ে যুবক হত্যা

স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম বোয়ালখালীতে একটি কারখানায় চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তবে ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় কারখানার তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

রোববার দুপুর ১২ টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, রোববার ভোরে উপজেলার সাকপুরা ব্রিজ এলাকার বিসমিল্লাহ ফেব্রিক্স কারখানাযর শাটার কেটে ভেতরে প্রবেশ করে ওই যুবক। এ সময় কারখানায় লোকজন তাকে দড়ি দিয়ে বেঁধে পিটুনি দেয়। একপর্যায়ে সে নিস্তেজ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কারখানা ম্যানেজার (মানবসম্পদ) মো. মোশাররফ সহ তিনজনকে আটক করা হয়।

বোয়ালখালী থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা( ওসি) মাহফুজুর রহমান বলেন, চোর সন্দেহে যুবককে কারখানায় আটক করে মারধর করা হয়েছে বলে জানতে পেরেছি। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। লাশ চমেক হাসপাতাল মর্গে পাটানো হয়েছে। এখনো ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD