রবিবার | ২৪ মে, ২০২৬ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩৩

অ-তালিকাভুক্ত ওয়াক্‌ফ সম্পত্তি তালিকার অনুরোধ সরকারের

স্টাফ রিপোর্টার

অ-তালিকাভুক্ত ওয়াক্‌ফ সম্পত্তিসমূহ বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসকের কার্যালয়ে তালিকাভুক্তির অনুরোধ জানানো হয়েছে। রোববার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়াক্ফ অধ্যাদেশ ১৯৬২-এর ৪৭ ধারা মোতাবেক সমগ্র বাংলাদেশের ওয়াক্ফ সম্পত্তিসমূহ (মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, ইমামবাড়া, খানকা ও মাজারশরীফ ইত্যাদি) বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসকের কার্যালয়ে তালিকাভুক্ত করা বাধ্যতামূলক।

এতে আরও বলা হয়, দেশে বহু ওয়াক্ফ এস্টেট এখনও অ-তালিকাভুক্ত রয়েছে। ওয়াক্ফ সম্পত্তির সুষ্ঠু ব্যবস্থাপনা, পরিচালনা ও বেদখল হওয়া প্রতিরোধে অ-তালিকাভুক্ত ওয়াক্ফ সম্পত্তিসমূহ জরুরিভিত্তিতে বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসকের কার্যালয়ে তালিকাভুক্তির জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়েছে।

তালিকাভুক্তির আবেদন ফরম, কাগজপত্রের তালিকা ও নিয়মাবলি বিনামূল্যে বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসনের ওয়েবসাইট (www.waqf.gov.bd), সকল ওয়াক্ফ পরিদর্শকের কার্যালয় এবং সকল জেলা প্রশাসকের কার্যালয়ে পাওয়া যাবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD