বৃহস্পতিবার | ৪ জুন, ২০২৬ | ২১ জ্যৈষ্ঠ, ১৪৩৩

আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যুর কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার

রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক ও নার্সের চরম অবহেলার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

বৃহস্পতিবার সচিবালয়ে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেওয়ার পর ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৬ শিশুর মৃত্যুর ঘটনায় চিকিৎসক, নার্স ও কর্তৃপক্ষের চরম অবহেলা স্পষ্ট। বদ্ধ কক্ষে অক্সিজেন কম থাকায় প্রাণহানির ধারণা করা হচ্ছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ, কোরবানির ঈদের আগের দিন বুধবার (২৭ মে) ভোরে আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে থাকা ছয় শিশু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে একে একে তাদের মৃত্যু হয়। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক উদ্বেগ, শোক ও ক্ষোভের সৃষ্টি করে।

ঘটনার পরদিন স্বাস্থ্য মন্ত্রণালয় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে তিন দিনের মধ্যে শিশুদের মৃত্যুর কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে করণীয় নির্ধারণ করে প্রতিবেদন দিতে বলা হয়েছিল।

গত শনিবার (৩০ মে) বিকেলে আদ্-দ্বীন হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, তদন্ত কমিটির সঙ্গে বৈঠক করে তাদের প্রাথমিক পর্যবেক্ষণ দেখা হয়েছে। তবে যেসব শিশুর মৃত্যু হয়েছে, তাদের পরিবারের সদস্যদের, বিশেষ করে, মায়েদের সঙ্গে এখনো পুরোপুরি কথা বলতে পারেনি তদন্ত কমিটি। অনেকেই ঢাকার বাইরে থাকায় সময়ের প্রয়োজন হচ্ছে।

মন্ত্রী সে সময় বলেছিলেন, ‘আমরা এমন একটি তদন্ত প্রতিবেদন চাই, যেখানে কোনো ঘাটতি থাকবে না। মৃত শিশুদের মায়েদের বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে তদন্ত কমিটি আরও সময় চেয়েছে। আগামী ৩ জুন প্রতিবেদন জমা দেওয়ার নতুন সময় নির্ধারণ করা হয়েছে।’

পরবর্তীতে সেই নির্ধারিত সময় থেকে আরও একদিন সময় পিছিয়ে আজ বৃহস্পতিবার তদন্ত কমিটি এই চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD