শনিবার | ৬ জুন, ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩

কবরস্থানের জায়গায় দুই বিএনপি নেতার বিরুদ্ধে কার্যালয় নির্মাণের অভিযোগ

স্টাফ রিপোর্টার

কিশোরগঞ্জের অষ্টগ্রামে উপজেলায় পারিবারিক কবরস্থানের জায়গায় দুই বিএনপি নেতার বিরুদ্ধে দলীয় কার্যালয়ে নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ ও সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সজু মিয়ার বিরুদ্ধে এ অভিযোগ উঠে।

শনিবার কিশোরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে করেন ভুক্তভোগী পরিবারের সদস্য সাখাওয়াত আলী খান বাবুল ও জনি মিয়া।

সংবাদ সম্মেলনে সাখাওয়াত আলী খান বাবুল অভিযোগ করেন, ২০০৯ সালে তার চাচা মাহবুব আলী খানের কাছ থেকে ৯.৫ শতাংশ বসতভূমি ও দুটি টিনসেড ভবন ক্রয় করেন। দীর্ঘদিন প্রবাসে থাকার সুযোগে অষ্টগ্রাম উপজেলা সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সজু মিয়া তার সম্পত্তি দখল করে নেন বলে তিনি দাবি করেন।

অপরদিকে জনি মিয়া অভিযোগ করেন, ২০১৫ সালে সজু মিয়ার কাছ থেকে ক্রয় করা ৩ শতাংশ বসতভিটা ও একটি পুরাতন ভবন সংস্কারের উদ্যোগ নিলে তাকে বাধা দেওয়া হয়। তার দাবি, সজু মিয়া তার কাছে ৫ লাখ টাকা দাবি করেন এবং পরে তাকে বাড়ি থেকে বের করে দেন। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাঈদ আহমেদ তাকে জমি ছেড়ে দেয়ার জন্য চাপ প্রয়োগ করেন।

ভুক্তভোগীরা অভিযোগ করেন, বারবার স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে অষ্টগ্রাম উপজেলা সৈয়দ সাঈদ আহমেদ ও সজু মিয়ার বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থাগ্রহণের জন্য জেলা ও কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD