সোমবার | ১৫ জুন, ২০২৬ | ১ আষাঢ়, ১৪৩৩

নিউরোসায়েন্স

নিউরোসায়েন্স হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদপ্তরের (DGHS)- অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: মো: জাহিদ রায়হান

বিশেষ প্রতিনিধি

আজ স্বাস্থ্য অধিদপ্তরের (DGHS)- অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: মো: জাহিদ রায়হান ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তাঁকে আন্তরিক অভ্যর্থনা জানান প্রতিষ্ঠানের  পরিচালক অধ্যাপক ডা: মোহাম্মদ নুরুজ্জামান খান।পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন বিভাগের ফ্যাকাল্টিবৃন্দ ও চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগ, চলমান সেবাকার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং রোগীবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হয়।  অতিরিক্ত মহাপরিচালক হাসপাতালের কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন -উন্নত চিকিৎসাসেবা পৌঁছে যাক সবার দ্বারে, এই আমাদের অঙ্গীকার।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD