মঙ্গলবার | ৭ জুলাই, ২০২৬ | ২৩ আষাঢ়, ১৪৩৩

ব্যাংক থেকে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের শিকার নারী

স্টাফ রিপোর্টার

সিলেটের বিশ্বনাথে ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে নারীর কাছ থেকে দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারিরা। রোববার (০৫ জুলাই) দুপুরে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের পৌরশহরের হরিকলস নামক স্থানে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরতিঙ্গা বেগম (৪৮) পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আলাপুর গ্রামের আব্দুল ওয়াহাবের স্ত্রী।

পরতিঙ্গা বেগম জানান, রোববার পৌর শহরের পুরান বাজারস্থ ডাচ বাংলা ব্যাংক থেকে ১ লাখ ৪৫ হাজার টাকা তুলেন তিনি। তার ব্যানিটি ব্যাগে আরও ৫ হাজার টাকা ছিল। টাকা উত্তোলন করে টমটম রিকশায় করে বাড়ি ফিরছিলেন। এসময় হরিকলস নামক স্থানে যাওয়া মাত্রই মোটরসাইকেলে দুজন ছিনতাইকারি তার টমটম রিকশা থামিয়ে দা দিয়ে ভয় দেখিয়ে টাকার ব্যাগের ফিতা কেটে টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে তিনি স্থানীয় লোকজনের সহায়তায় থানায় গিয়ে মৌখিক অভিযোগ করেন।

বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) মনোজ প্রভাকর রায় কালবেলাকে বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ গেছে; এ বিষয়ে তদন্ত চলছে।

 

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD