মঙ্গলবার | ২১ জুলাই, ২০২৬ | ৬ শ্রাবণ, ১৪৩৩

স্বপ্ন ছুঁয়ে বিশ্বসেরা স্পেন

স্টাফ রিপোর্টার

রূপকথা লেখার অপেক্ষায় ছিল পুরো বিশ্ব। অনেকেই তাকিয়ে ছিলেন শিরোপা লিওনেল মেসির হাতে দেখার জন্য। অনেকে উদযাপনের ঢঙেও ছিলেন। কিন্তু প্রকৃতির বিচার হয়ত তেমনটি চায়নি। চেয়েছে ১৯ বছর বয়সী লামিন ইয়ামালের জয়ধ্বনী দেখতে। শেষ পর্যন্ত পুরো বিশ্ব দেখলো স্পেনের আরেকটি জয়। ২০২৬ বিশ্বকাপের ট্রফি উঠলো ইউরোপিয়ান জায়ান্টদের হাতেই।

ম্যাচের শুরু থেকেই ছন্নছাড়া ফুটবল খেলে মেসির দল। বিপরীতে পুরোটাই দখলে নিয়ে মাঠে বিচরণ ছিল পেদ্রিদের। একের পর এক আক্রমণ করলেও গোল পাচ্ছিলো না স্পেন। ফলাফল গোলশূণ্য ছিল প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধেও টানা আক্রমণ করে যায় স্পেন। উল্টো দিকে খেই হারিয়ে অনেকটা বিবর্ণ ফুটবল খেলে আলবিসেলেস্তেরা। যেই মেসির মাঝমাঠ থেকে চোখ ধাঁধানো আক্রমণ দেখে অভ্যস্ত ফুটবল বিশ্ব, সেই মেসিও পুরোটা সময় মাঠে থাকলেন। কিন্তু মেসিম্যাজিক দেখাতে পারলেন না। 

মাঝে ৯৩ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন এনজো ফার্নান্দেজ। তখন আরও কিছুটা কোনঠাসা হয়ে পড়ে আর্জেন্টিনা। তবে গোল ঠেকিয়ে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

অনেকে তখন টাইব্রেকারে ম্যাচ যাওয়ার ক্ষণ গুনছেন। তখনই উইলিয়ামের এক পাস থেকে আর্জেন্টিনার জালে বল ঢুকিয়ে দেন ফেরান টোরেস। স্টেডিয়ামে উপস্থিত হাজার হাজার স্প্যানিশ ফ্যান আর টিভি সেটের সামনে বসা কোটি কোটি ভক্ত ভাসে আনন্দে। শেষমেষ ওই গোলেই মেসিদের টানা দ্বিতীয় শিরোপা জয়ের স্বপ্ন ভঙ্গ হয়। 

ম্যান অব দ্য ম্যাচ হয় ম্যাচের একমাত্র গোল করা ফেরান টোরেস।

/এমএমএইচ

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD