জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, সংবিধান সংশোধন করে নয় আমরা সংস্কারের মধ্য দিয়ে এক নতুন সংবিধানের পদযাত্রার কথা বলেছিলাম। আমাদের সেই পদযাত্রায় একটা প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। বাংলাদেশের সত্তর ভাগ মানুষ যখন গণভোটের পক্ষে অবস্থান নিয়েছে। সেই গণভোট কে খারিজ করে দেয়া হয়েছে। বাংলাদেশের মানুষ অবশ্যই গণভোটের রায় বাস্তবায়ন করে তারপরে অন্য সিদ্ধান্তের দিকে অগ্রসর হবে।
সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টি আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে পঞ্চগড়ের বোদা উপজেলা এনসিপির আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে এক পথসভায় এসব কথা বলেন তিনি।
এসময় আখতার হোসেন সংবিধান সংস্কার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে বলেন, বাংলাদেশে ৫ তারিখ থেকে ৮ তারিখ কোন সরকার ছিলনা, এই সময়টাকে আপনি সংবিধানের কোন ধারায় ব্যাখ্যা করবেন। সংবিধানে অর্ন্তবর্তী সরকার করার কোন বিধান ছিল না, কোন সংবিধানের বলে আপনি সেটাকে ব্যাখায় নিয়ে আসবেন। বরং এ কথাই সত্য বাংলাদেশে ৫ আগস্টের পরে একটা পর্যায় আমরা ইন্সটিটিউশনাল ক্রাইসিস পরিস্থিতিতে ছিলাম। আমরা এই সংবিধানের ঘের থেকে বেড়িয়ে গিয়ে নতুন একটা ভিত্তিতে বাংলাদেশের সংবিধান পরিবর্তন করতে চেয়েছিলাম।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উপজেলা সদস্য সচিব শিশির আসাদের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এত কষ্ট করে আবু সাইদ রক্ত দিয়েছে। আমরা মনে করেছিলাম গত ৫ মাসে সব ঠিক হয়ে যাবে। যে মানুষগুলো ১৭ বছর এত নিপীড়িত ছিল সেই মানুষগুলোর সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে বাংলাদেশটা আমরা ঠিক করব। কিন্তু তার বদলে যে গরীব মানুষ সারাদিনে ১শ টাকা ইনকাম করে ২শ টাকা ইনকাম করে তার পকেটের ট্যাক্সের টাকা কেটে নিয়ে গত একবছরে চাঁদাবাজি করে কোটিপতি হয়েছে অনেকেই। যে মানুষটা কবরে চলে গিয়েছে পৃথিবীতে তার অস্তিত্ব বিদ্যমান নাই। সেই মানুষটার নামেও তারা। নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, আমাদেরও তো একটা কার্ড চালু করতে হবে। সেই সম্মিলিত কার্ডের নাম আমরা দিবো জুলাইয়ের গাদ্দার কার্ড। এই কার্ডের কয়েকটা শাখা প্রশাখা হবে। একটা কার্ড হবে সন্ত্রাসী কার্ড সেটা যুবদলকে দিতে চাই। একটা দিবো টেন্ডারবাজ, চাঁদাবাজি কার্ড সেটা দিবো ছাত্রদলকে। আমরা আরেকটা কার্ড করবো ভারতীয় গাদ্দার কার্ড, ভারতীয় দালাল কার্ড সেটা দিবো বিএনপিকে।কৃষিকার্ড বিতরণ করছে।
সভায় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, আজকে এখানে আসার আগে স্বরাষ্ট্রমন্ত্রীর একটা লাইভ দেখছিলাম। আমরা সালাহউদ্দিন আহমেদকে প্রশ্ন করতে চাই যেই আদেশের বলে একই সাথে গণভোট হলো, নির্বাচন হলো। সেই আদেশের বলে নির্বাচন বৈধ হয় আর গণভোট অবৈধ হয়। এক মায়ের পেট থেকে দুই জমজ সন্তান এসেছে। এক সন্তান বৈধ আরেকটা অবৈধ এটা তো হতে পারে না। এই গণভোট যদি অবৈধ হয় তাহলে আপনি সালাহউদ্দিন অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী। জনাব তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী। বিএনপির সরকার অবৈধ সরকার।
অনুষ্ঠানে জেলা জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব দেলদার রহমান দিলু সহ এলসিপির স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।
এসময় এনসিপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন









