রবিবার | ২৬ জুলাই, ২০২৬ | ১১ শ্রাবণ, ১৪৩৩

যশোরে অভিযানে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার

যশোর শহরের শংকরপুর চোপদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ শাহাদৎ হোসেন (৪১) নামে এক অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬।

শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। পরে শাহাদৎ হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে ঘরের সামনে রাখা একটি প্লাস্টিকের ব্যারেলের নিচ থেকে একটি  পিস্তলটি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহাদৎ জানায় উদ্ধার হওয়া অস্ত্রটি ভারত থেকে আনা হয়েছে।

কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বী প্রিন্স জানান, দীর্ঘদিন ধরে শাহাদৎ অবৈধ অস্ত্র কারবারের সাথে জড়িত ছিলেন। এছাড়া শংকরপুর রেললাইনের পাশে তার একটি ওয়েল্ডিং কারখানা রয়েছে। ওই কারখানায় গোপনে অস্ত্র তৈরি করা হতো কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এমএইচআর

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD