শনিবার | ১ আগস্ট, ২০২৬ | ১৭ শ্রাবণ, ১৪৩৩

সাতক্ষীরা

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় জামায়াতের গণমিছিল

শেখ কামরুল ইসলাম

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় বর্ণাঢ্য গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, সাতক্ষীরা জেলা শাখা।
শনিবার (১ আগস্ট) বিকেলে শহরের আমতলা গণমুখী মাঠে অনুষ্ঠিত মিছিলপূর্ব সমাবেশ শেষে একটি বিশাল গণমিছিল বের করা হয়। মিছিলটি খুলনা রোড মোড়, নিউমার্কেট মোড় ও পাকাপুল মোড় প্রদক্ষিণ করে পুনরায় আমতলা গণমুখী মাঠে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন দাবিসংবলিত স্লোগান দেন। তাদের স্লোগানের মধ্যে ছিল— “গণভোটের রায়, বাস্তবায়ন করতে হবে”, “জুলাই সনদ, বাস্তবায়ন করতে হবে”, “ন্যায়, ইনসাফ ও মানবিক বাংলাদেশ চাই”, “দুর্নীতি ও দুঃশাসনের অবসান চাই” এবং “জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে”।

মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে গণভোটের রায়ে। সেই রায়ের প্রতি সম্মান জানিয়ে দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়তে প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের ভোট ও নাগরিক অধিকার নিশ্চিত করা সময়ের দাবি। তিনি শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে জনগণের দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি দমন, বিচারহীনতার অবসান এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। একই সঙ্গে গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে জনগণের ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

 

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক, মাওলানা ওসমান গনি, কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল বারী, অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, সদর উপজেলা আমীর মাওলানা মোশারফ হোসেন, সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি মেহেদী হাসান এবং পৌর জামায়াতের সেক্রেটারি খোরশেদ আলম প্রমুখ।
গণমিছিল ও সমাবেশে জেলা, উপজেলা, পৌর ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং সমর্থক অংশগ্রহণ করেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD